
দেশজুড়ে ছড়িয়ে থাকা ব্যাবসায়িক অংশীদারদের নিয়ে হয়ে গেল ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বার্ষিক বিজনেস কনফারেন্স ২০২৫। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘শ্রেষ্ঠত্বের প্রতিধ্বনি’।
গত ১৪ ও ১৫ নভেম্বর দুই ব্র্যান্ডের সারা দেশের ডিলার, ডিস্ট্রিবিউটর ও বিজনেস–পার্টনাররা একত্রিত হয়ে উদযাপন করলেন অর্জন, অভিজ্ঞতা এবং আগামীর লক্ষ্য।
দুই দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হয় হবিগঞ্জ, সিলেটের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে।