
“আত্মবিশ্বাস ও নতুন জীবনের অনন্য কারিগর: প্লাস্টিক সার্জারিতে বিশ্বমানের সেবায় এক আস্থার নাম”
মানুষের রূপ, অবয়ব এবং মানসিকভাবে আত্মবিশ্বাসী হয়ে ওঠার ক্ষেত্রে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক অনবদ্য শাখা হলো প্লাস্টিক, রিকনস্ট্রাকটিভ ও এস্থেটিক সার্জারি। কোনো দুর্ঘটনা, পোড়া আঘাত, ক্যানসার বা জন্মগত ত্রুটির কারণে শারীরিক গঠনে পরিবর্তন এলে একজন মানুষ কেবল শারীরিক যন্ত্রণাই ভোগ করেন না, বরং সামাজিকভাবে মারাত্মক হীনম্মন্যতায় ভোগেন। আধুনিক প্লাস্টিক সার্জারি সেই হারানো অবয়ব ও আত্মবিশ্বাস ফিরিয়ে এনে মানুষকে দেয় এক নতুন জীবনের আনন্দ।
মানুষের রূপ, অবয়ব এবং মানসিকভাবে আত্মবিশ্বাসী হয়ে ওঠার ক্ষেত্রে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক অনবদ্য শাখা হলো প্লাস্টিক, রিকনস্ট্রাকটিভ ও এস্থেটিক সার্জারি। কোনো দুর্ঘটনা, পোড়া আঘাত, ক্যানসার বা জন্মগত ত্রুটির কারণে শারীরিক গঠনে পরিবর্তন এলে একজন মানুষ কেবল শারীরিক যন্ত্রণাই ভোগ করেন না, বরং সামাজিকভাবে মারাত্মক হীনম্মন্যতায় ভোগেন। আধুনিক প্লাস্টিক সার্জারি সেই হারানো অবয়ব ও আত্মবিশ্বাস ফিরিয়ে এনে মানুষকে দেয় এক নতুন জীবনের আনন্দ।
ফেসিয়াল প্লাস্টিক সার্জারি: চিকিৎসা বিজ্ঞান ও শিল্পকলার মেলবন্ধন:
মুখমণ্ডল হলো মানুষের ব্যক্তিত্ব ও প্রকাশের প্রধান কেন্দ্রবিন্দু। তালিকার অন্যতম বিশেষায়িত ক্ষেত্র ‘ফেসিয়াল প্লাস্টিক সার্জারি’ কেবল একটি শল্যচিকিৎসা নয়, এটি বিজ্ঞান ও শিল্পকলার এক অনন্য সমন্বয়। আঘাতজনিত বিকৃতি, পোড়ার দাগ বা বয়সের ছাপ দূর করে মুখের স্বাভাবিক সৌন্দর্য ও সামঞ্জস্য পুনরুদ্ধার করাই এর মূল উদ্দেশ্য। এটি একজন মানুষকে সমাজে নতুনভাবে মাথা উঁচু করে বাঁচার আত্মবিশ্বাস জোগায়।
ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডা. মো: এনামুল কবির জানান, “প্লাস্টিক বা রিকনস্ট্রাকটিভ সার্জারি কেবল বাহ্যিক রূপ সুন্দর করার বিষয় নয়; এটি মূলত একজন মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, শারীরিক কার্যক্ষমতা এবং মানসিক আত্মবিশ্বাস পুনর্গঠনের এক অমূল্য চিকিৎসা মাধ্যম। আমাদের দেশে অনেকেই পোড়ার দুর্ঘটনা, ক্যানসারের সার্জারি বা জন্মগত ত্রুটির কারণে মানসিকভাবে ভেঙে পড়েন এবং সঠিক চিকিৎসার তথ্যের অভাবে দীর্ঘদিন কষ্ট সহ্য করেন। আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও আন্তরিক মমতার সংমিশ্রণে সেই হারানো অবয়ব ও হাসিমুখ ফিরিয়ে দেওয়াই আমাদের মূল অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিলে যেকোনো জটিল শারীরিক ত্রুটি কাটিয়ে উঠে স্বাভাবিক ও সম্মানজনক জীবনে ফিরে আসা সম্ভব।”
প্রধান সার্জারি ও চিকিৎসাসমূহ- চিকিৎসকের বিশেষায়িত দক্ষতা বিস্তৃত কয়েকটি প্রধান ক্ষেত্র:
কসমোটিক ও এস্থেটিক সার্জারি: লিপোসেকশন (অস্ত্রোপচার ছাড়া চর্বি অপসারণ), টামি টাক (পেটের ঝুলন্ত চামড়া কাটা), ফেসিয়াল ও চোখের পাতার সার্জারি (Blepharoplasty), এবং স্তনের আকৃতি পরিবর্তন ও ফ্যাট গ্রাফটিং।
ক্যানসার ও রিকনস্ট্রাকটিভ সার্জারি: অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি, গাইনেকোমাস্টিয়া (পুরুষের স্তন বৃদ্ধি চিকিৎসা), চর্ম ক্যানসার (BCC, SCC) এবং টিস্যু পুনর্গঠনে ফ্ল্যাপ সার্জারি।
বার্ন ইনজুরি ও পোস্ট-বার্ন প্লাস্টিক সার্জারি: গভীর পোড়া ক্ষতের চিকিৎসা, স্কিন গ্রাফটিং (নতুন চামড়া লাগানো) এবং পোড়ার পর অঙ্গ বেঁকে যাওয়া বা চামড়া শক্ত হওয়া (কন্ট্রাকচার) সংশোধন।
জন্মগত ত্রুটি ও বিশেষায়িত সার্জারি: জন্মগত ঠোঁট কাটা, তালু কাটা, জোড়া আঙুল (Syndactyly) মেরামত, কাটা রগ ও স্নায়ুর চিকিৎসা এবং দীর্ঘমেয়াদি ডায়াবেটিক আলসার নিরাময়।
আস্থার আলোয় সঠিক বিশেষজ্ঞ নির্বাচন ও সেবা পাওয়ার ঠিকানা:
প্লাস্টিক ও বার্ন সার্জারিতে দীর্ঘদিন ধরে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডা. মো: এনামুল কবিরের সাফল্য ও অবদান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ‘আমার টেলিভিশন’ তাঁর একটি বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করে।
প্লাস্টিক সার্জারি ও পোড়ার চিকিৎসা নিয়ে সাধারণ মানুষের মধ্যকার ভুল ধারণা দূর করা এবং সঠিক বিশেষজ্ঞ নির্বাচনের দ্বিধাদ্বন্দ্ব কাটাতে জনস্বার্থে নিচে তাঁর পরিচিতি ও হাসপাতালের যোগাযোগের তথ্য তুলে ধরা হলো:
চিকিৎসকের নাম ও পরিচয়:
ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডা. মো: এনামুল কবির — MBBS, FCPS (Surgery), FACS (USA), FICS (USA), ডিপ্লোমা ও পোস্ট ফেলোশিপ ইন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি (চীন); সাবেক প্রধান প্লাস্টিক সার্জন ও সার্জন জেনারেল (সিএমএইচ, ঢাকা)।
হাসপাতাল ও যোগাযোগের ঠিকানা:
১. সিরাজ খালেদা মেমোরিয়াল ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল: ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।
সিরিয়ালের ফোন নম্বর: 01965457570, 01302897580, 01769053199
২. মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল: রুম নং-১১৮, সেকশন-১৪, মিরপুর, ঢাকা।
সিরিয়ালের ফোন নম্বর: 01965457570, 01833101004
আমাদের অঙ্গীকার:
রোগীদের শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তি ফিরিয়ে আনার এই মানবিক প্রচেষ্টায় ‘আমার টেলিভিশন’ সবসময় সততা ও বিশ্বস্ততার সাথে মানবতার সেবায় এমন মানবিক বিষয় নিয়ে আপনাদের পাশে থাকতে চায়।