October 24, 2026, 4:23 am
শিরোনাম :
ফেসিয়াল প্লাস্টিক সার্জারি: চিকিৎসা বিজ্ঞান ও শিল্পকলার মেলবন্ধন বিটিভি: ​চিহ্নিত দুর্নীতিবাজদের বিচার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্তকরণ ছাড়া বিটিভির আধুনিকায়ন কেবলই অর্থের অপচয়  শিশুর হাসিতে ফিরুক আত্মবিশ্বাস: প্লাস্টিক সার্জারিতে নিখুঁত রূপ পাচ্ছে বিকৃত ক্ষতচিহ্ বিটিভি কর্মীর মৃত্যু, তিন মাসের বেতন বকেয়ার প্রশ্ন—রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কি লাল ফিতার ফাঁদে? তথ্য সচিব মাহবুবা ফারজানার অপসারণ দাবি: বিটিভি বাঁচাও ও সমমনা জোটের কঠোর হুঁশিয়ারি মেধা বনাম আমলাতন্ত্র: বিটিভির ডিজির ক্ষমতা খর্বের নেপথ্যে কী? শিল্পকলা একাডেমিতে মিউজিক্যাল চেয়ার: রেজাউদ্দিন স্টালিনের মেয়াদ শেষ, সংস্কৃতি অঙ্গনে নতুন গুঞ্জন “সাংবাদিকরা বিত্তবান হতে চায় না, চায় নিরাপত্তা ও ন্যায্য বেতন”— জহির উদ্দিন স্বপনের বক্তব্যকে সাধুবাদ, পার্থর দ্রুত পদক্ষেপের অপেক্ষা শিলংয়ে জন্ম, চট্টগ্রামের সঙ্গে পারিবারিক যোগ—যে ব্রিটিশ উদ্ভাবক বদলে দিলেন টাকা তোলার ইতিহাস! ​বিটিভির জন্য বড় দুঃসংবাদ: হাজার কোটি টাকার দুর্নীতিবাজ মনিরুলই হতে চলেছেন প্রধান প্রকৌশলী!
Notice :

জাতীয় নির্বাচনের দিনই গণভোট: উপদেষ্টা পরিষদে অধ্যাদেশ পাস

Reporter Name

খালিদ খলিল: উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাস হয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনের সরকারি ঘোষণা নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। গণভোটে সংবিধান সংস্কারের চারটি মূল বিষয়ে জনগণের মতামত নেওয়া হবে।

উপদেষ্টা পরিষদে বহুল আলোচিত গণভোট অধ্যাদেশ পাস হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) উপদেষ্টা পরিষদ সূত্রে এ তথ্য জানা যায়। এর মাধ্যমে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দেশের উদ্দেশে ঘোষিত পরিকল্পনা কার্যকর রূপ পেল।

গত ২০ নভেম্বর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “আইন আগামী ৩–৪ কার্যদিবসের মধ্যেই করা হবে। সরকারের লক্ষ্য—একই দিনে নির্বাচন ও গণভোটের মাধ্যমে পুরো প্রক্রিয়াকে সাশ্রয়ী, স্বাচ্ছ ও উৎসবমুখর করা।”

উল্লেখ্য, ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে।

গণভোটে চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্ন রাখা হবে এবং ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে মত জানাবেন। সংখ্যাগরিষ্ঠ ‘হাঁ’ ভোট পেলে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যা ১৮০ কার্যদিবসের মধ্যে সংস্কার প্রক্রিয়া শেষ করবে। এর পর ৩০ কার্যদিবসের মধ্যে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে, যার মেয়াদ চলবে নিম্নকক্ষের শেষ