October 25, 2026, 4:51 am
শিরোনাম :
ফেসিয়াল প্লাস্টিক সার্জারি: চিকিৎসা বিজ্ঞান ও শিল্পকলার মেলবন্ধন বিটিভি: ​চিহ্নিত দুর্নীতিবাজদের বিচার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্তকরণ ছাড়া বিটিভির আধুনিকায়ন কেবলই অর্থের অপচয়  শিশুর হাসিতে ফিরুক আত্মবিশ্বাস: প্লাস্টিক সার্জারিতে নিখুঁত রূপ পাচ্ছে বিকৃত ক্ষতচিহ্ বিটিভি কর্মীর মৃত্যু, তিন মাসের বেতন বকেয়ার প্রশ্ন—রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কি লাল ফিতার ফাঁদে? তথ্য সচিব মাহবুবা ফারজানার অপসারণ দাবি: বিটিভি বাঁচাও ও সমমনা জোটের কঠোর হুঁশিয়ারি মেধা বনাম আমলাতন্ত্র: বিটিভির ডিজির ক্ষমতা খর্বের নেপথ্যে কী? শিল্পকলা একাডেমিতে মিউজিক্যাল চেয়ার: রেজাউদ্দিন স্টালিনের মেয়াদ শেষ, সংস্কৃতি অঙ্গনে নতুন গুঞ্জন “সাংবাদিকরা বিত্তবান হতে চায় না, চায় নিরাপত্তা ও ন্যায্য বেতন”— জহির উদ্দিন স্বপনের বক্তব্যকে সাধুবাদ, পার্থর দ্রুত পদক্ষেপের অপেক্ষা শিলংয়ে জন্ম, চট্টগ্রামের সঙ্গে পারিবারিক যোগ—যে ব্রিটিশ উদ্ভাবক বদলে দিলেন টাকা তোলার ইতিহাস! ​বিটিভির জন্য বড় দুঃসংবাদ: হাজার কোটি টাকার দুর্নীতিবাজ মনিরুলই হতে চলেছেন প্রধান প্রকৌশলী!
Notice :

রাজধানীতে ভয়াবহ দুর্ঘটনা: রাজপথে লোকাল বাসের ত্রাস, ট্রাফিক পুলিশের নীরবতা

কামরুজ্জামান রুবেল || বিশেষ প্রতিনিধি

“মধ্যবাড্ডায় ভিক্টর পরিবহনের বেপরোয়া গতির কাছে অসহায় সাধারণ মানুষ”

৮ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে রাজধানীর মধ্যবাড্ডায় সংঘটিত এক ভয়ংকর দুর্ঘটনা নগর পরিবহনের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার চিত্র স্পষ্ট করে তোলে। ভিক্টর পরিবহনের একটি লোকাল বাস দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মালবাহী ভ্যান রিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের ড্রেনে ফেলে দেয়। এরপর বাসটি দু’বার দুলে রাস্তার মাঝখানে গিয়ে থেমে যায়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।

৯৯৯-এ ফোনের পর বাড্ডা থানা পুলিশ আধা ঘণ্টা পরে এসে জানায়, বিষয়টি তাদের আওতাভুক্ত নয়। মাত্র ১০০ গজ দূরে থাকা ট্রাফিক পুলিশেরও কোনো তাৎক্ষণিক ভূমিকা দেখা যায়নি। পরে ৪০ মিনিট পর ট্রাফিক সার্জেন্ট এসে দোষ চাপাতে চান অনুপস্থিত ভ্যানচালকের ওপর। সচেতন নাগরিকরা বাসটি আটকে রাখলেও শেষ পর্যন্ত পরিবহন নেতাদের উপস্থিতিতে ঘটনা সমঝোতায় ধামাচাপা পড়ে যায়। রাজপথে তাই প্রশ্ন থেকেই যায়—আইন কাদের জন্য?