October 25, 2026, 4:51 am
শিরোনাম :
ফেসিয়াল প্লাস্টিক সার্জারি: চিকিৎসা বিজ্ঞান ও শিল্পকলার মেলবন্ধন বিটিভি: ​চিহ্নিত দুর্নীতিবাজদের বিচার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্তকরণ ছাড়া বিটিভির আধুনিকায়ন কেবলই অর্থের অপচয়  শিশুর হাসিতে ফিরুক আত্মবিশ্বাস: প্লাস্টিক সার্জারিতে নিখুঁত রূপ পাচ্ছে বিকৃত ক্ষতচিহ্ বিটিভি কর্মীর মৃত্যু, তিন মাসের বেতন বকেয়ার প্রশ্ন—রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কি লাল ফিতার ফাঁদে? তথ্য সচিব মাহবুবা ফারজানার অপসারণ দাবি: বিটিভি বাঁচাও ও সমমনা জোটের কঠোর হুঁশিয়ারি মেধা বনাম আমলাতন্ত্র: বিটিভির ডিজির ক্ষমতা খর্বের নেপথ্যে কী? শিল্পকলা একাডেমিতে মিউজিক্যাল চেয়ার: রেজাউদ্দিন স্টালিনের মেয়াদ শেষ, সংস্কৃতি অঙ্গনে নতুন গুঞ্জন “সাংবাদিকরা বিত্তবান হতে চায় না, চায় নিরাপত্তা ও ন্যায্য বেতন”— জহির উদ্দিন স্বপনের বক্তব্যকে সাধুবাদ, পার্থর দ্রুত পদক্ষেপের অপেক্ষা শিলংয়ে জন্ম, চট্টগ্রামের সঙ্গে পারিবারিক যোগ—যে ব্রিটিশ উদ্ভাবক বদলে দিলেন টাকা তোলার ইতিহাস! ​বিটিভির জন্য বড় দুঃসংবাদ: হাজার কোটি টাকার দুর্নীতিবাজ মনিরুলই হতে চলেছেন প্রধান প্রকৌশলী!
Notice :

বৈষম্যবিরোধী আন্দোলন দমনের মামলায় গ্রেপ্তার শিল্পীর কারাগারে মৃত্যু

শহিদুল ইসলাম || জেলা প্রতিনিধি পাবনা

বৈষম্যবিরোধী আন্দোলন দমনের মামলায় গ্রেপ্তার শিল্পীর কারাগারে মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার সংগীত শিল্পী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনা জেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকী কারাগারে অসুস্থ হয়ে শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন। রবিবার (১১ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক।

কারাগার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ১৬ ডিসেম্বর সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রলয় চাকীকে আটক করে। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কারাবাসের মধ্যেই শুক্রবার (৯ জানুয়ারি) সকালে হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিবিড় চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জেল সুপার মো. ওমর ফারুক জানান, প্রলয় চাকী আগে থেকেই ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে যথাসময়ে হাসপাতালে নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য রামেকে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রলয় চাকীর মৃত্যুর খবরে পাবনার সাংস্কৃতিক অঙ্গন ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন সংগীতশিল্পী হিসেবে তার পরিচিতির পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তার গ্রেপ্তার ও কারাবাসের ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।

কারাগারে অসুস্থতা ও একজন বন্দির চিকিৎসা ব্যবস্থাপনা নিয়েও নতুন করে আলোচনার সূত্রপাত করেছে এই মৃত্যু।