October 24, 2026, 3:37 am
শিরোনাম :
ফেসিয়াল প্লাস্টিক সার্জারি: চিকিৎসা বিজ্ঞান ও শিল্পকলার মেলবন্ধন বিটিভি: ​চিহ্নিত দুর্নীতিবাজদের বিচার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্তকরণ ছাড়া বিটিভির আধুনিকায়ন কেবলই অর্থের অপচয়  শিশুর হাসিতে ফিরুক আত্মবিশ্বাস: প্লাস্টিক সার্জারিতে নিখুঁত রূপ পাচ্ছে বিকৃত ক্ষতচিহ্ বিটিভি কর্মীর মৃত্যু, তিন মাসের বেতন বকেয়ার প্রশ্ন—রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কি লাল ফিতার ফাঁদে? তথ্য সচিব মাহবুবা ফারজানার অপসারণ দাবি: বিটিভি বাঁচাও ও সমমনা জোটের কঠোর হুঁশিয়ারি মেধা বনাম আমলাতন্ত্র: বিটিভির ডিজির ক্ষমতা খর্বের নেপথ্যে কী? শিল্পকলা একাডেমিতে মিউজিক্যাল চেয়ার: রেজাউদ্দিন স্টালিনের মেয়াদ শেষ, সংস্কৃতি অঙ্গনে নতুন গুঞ্জন “সাংবাদিকরা বিত্তবান হতে চায় না, চায় নিরাপত্তা ও ন্যায্য বেতন”— জহির উদ্দিন স্বপনের বক্তব্যকে সাধুবাদ, পার্থর দ্রুত পদক্ষেপের অপেক্ষা শিলংয়ে জন্ম, চট্টগ্রামের সঙ্গে পারিবারিক যোগ—যে ব্রিটিশ উদ্ভাবক বদলে দিলেন টাকা তোলার ইতিহাস! ​বিটিভির জন্য বড় দুঃসংবাদ: হাজার কোটি টাকার দুর্নীতিবাজ মনিরুলই হতে চলেছেন প্রধান প্রকৌশলী!
Notice :

‘ভাই’ বলায় চটলেন সিভিল সার্জন: প্রজাতন্ত্রের সেবক নাকি ‘মহোদয়’ প্রথার পুনরুজ্জীবন?

বিশেষ প্রতিনিধি || আমার টেলিভিশন || সিরাজগঞ্জ

“সিরাজগঞ্জের সিভিল সার্জনের ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম”

জনগণের সেবক হয়েও গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও শিষ্টাচারবহির্ভূত আচরণ করার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রামপদ সরকারের বিরুদ্ধে। সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে কথোপকথনের সময় তাকে ‘ভাই’ না বলে ‘মহোদয়’ সম্বোধন করার জন্য চাপ দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

​সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা অনুযায়ী, প্রজাতন্ত্রের যেকোনো কর্মকর্তা বা কর্মচারী জনসাধারণের সঙ্গে মার্জিত, নম্র ও সহযোগিতাপূর্ণ আচরণ করতে বাধ্য। সিভিল সার্জনের এমন আচরণ সরকারি শৃঙ্খলা ও পেশাদারিত্বের স্পষ্ট লঙ্ঘন বলে মনে করছেন সচেতন নাগরিক মহল।

​এই ঘটনার পর সাধারণ নাগরিকসহ সর্বস্তরের সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে তাকে ওএসডি (Officer on Special Duty) করার এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধি অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছেন।

সাংবাদিক সংগঠনগুলোর মতে, ক্ষমতার অপব্যবহার এবং পেশাগত অহমিকা প্রদর্শন করে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্নকারী কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা এখন সময়ের দাবি।