October 25, 2026, 9:26 am
শিরোনাম :
ফেসিয়াল প্লাস্টিক সার্জারি: চিকিৎসা বিজ্ঞান ও শিল্পকলার মেলবন্ধন বিটিভি: ​চিহ্নিত দুর্নীতিবাজদের বিচার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্তকরণ ছাড়া বিটিভির আধুনিকায়ন কেবলই অর্থের অপচয়  শিশুর হাসিতে ফিরুক আত্মবিশ্বাস: প্লাস্টিক সার্জারিতে নিখুঁত রূপ পাচ্ছে বিকৃত ক্ষতচিহ্ বিটিভি কর্মীর মৃত্যু, তিন মাসের বেতন বকেয়ার প্রশ্ন—রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কি লাল ফিতার ফাঁদে? তথ্য সচিব মাহবুবা ফারজানার অপসারণ দাবি: বিটিভি বাঁচাও ও সমমনা জোটের কঠোর হুঁশিয়ারি মেধা বনাম আমলাতন্ত্র: বিটিভির ডিজির ক্ষমতা খর্বের নেপথ্যে কী? শিল্পকলা একাডেমিতে মিউজিক্যাল চেয়ার: রেজাউদ্দিন স্টালিনের মেয়াদ শেষ, সংস্কৃতি অঙ্গনে নতুন গুঞ্জন “সাংবাদিকরা বিত্তবান হতে চায় না, চায় নিরাপত্তা ও ন্যায্য বেতন”— জহির উদ্দিন স্বপনের বক্তব্যকে সাধুবাদ, পার্থর দ্রুত পদক্ষেপের অপেক্ষা শিলংয়ে জন্ম, চট্টগ্রামের সঙ্গে পারিবারিক যোগ—যে ব্রিটিশ উদ্ভাবক বদলে দিলেন টাকা তোলার ইতিহাস! ​বিটিভির জন্য বড় দুঃসংবাদ: হাজার কোটি টাকার দুর্নীতিবাজ মনিরুলই হতে চলেছেন প্রধান প্রকৌশলী!
Notice :

মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন: মোবাইল ট্র্যাকিংয়েও এখনো ধরা যায়নি দুর্বৃত্তদের

কামরুজ্জামান রুবেল || বিশেষ প্রতিনিধি || আমার টেলিভিশন

“তারাবির নামাজ শেষে হাঁটতে গিয়ে মোহাম্মদপুরে হামলা; আইফোনের পাসওয়ার্ড আদায়ে মারধর, মানিব্যাগ ও ঘড়ি ছিনতাই”

রাজধানীর ব্যস্ত ও গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা মোহাম্মদপুরে হাঁটতে গিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মহাপরিচালক মোতাহার হোসেন। ঘটনাটি ঘটেছে শনিবার (রাত সাড়ে ১০টার দিকে) তারাবির নামাজ শেষে হাঁটাহাটির সময়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশের শহীদ ফাইয়াজ চত্বরে নিয়মিত হাঁটাহাটি করছিলেন। এ সময় তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী চাপাতি ও সামুরাই জাতীয় ধারালো অস্ত্র প্রদর্শন করে তাকে ঘিরে ধরে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছিনতাইকারীরা তার কাছ থেকে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, প্রায় ২০ হাজার টাকা সম্বলিত মানিব্যাগ এবং একটি হাতঘড়ি ছিনিয়ে নেয়। তবে ঘটনাটি এখানেই শেষ হয়নি। আইফোনের পাসওয়ার্ড জানার জন্য হামলাকারীরা তাকে ভয়ভীতি প্রদর্শন করে এবং শারীরিকভাবে আঘাত করে।

অভিযোগে বলা হয়েছে, পাসওয়ার্ড আদায়ের জন্য হামলাকারীরা সামুরাইয়ের উল্টো দিক দিয়ে তাকে আঘাত করে এবং বাম চোখে ঘুষি মারে। এতে তিনি আহত হন। পরিস্থিতির চাপে শেষ পর্যন্ত তিনি আইফোনের পাসওয়ার্ড দিতে বাধ্য হন। ছিনতাইকারীরা পরে একটি অটোরিকশায় করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হামলার ঘটনায় আহত মোতাহার হোসেন বর্তমানে সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় রোববার মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন তার স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানিয়েছেন, ঘটনার তদন্ত গুরুত্ব সহকারে করা হচ্ছে। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ছিনতাইকারীদের অবস্থান শনাক্ত করার চেষ্টা করা হয়। এক পর্যায়ে পুলিশ তাজমহল রোড এলাকায় গিয়ে সন্দেহভাজনদের আটকের চেষ্টা চালালেও তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোতাহার হোসেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে সংযুক্ত থাকা অবস্থায় ২০২৪ সালের ১৭ মার্চ দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ঘটনাটি রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা ও নাগরিক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকরা।