October 24, 2026, 6:41 am
শিরোনাম :
ফেসিয়াল প্লাস্টিক সার্জারি: চিকিৎসা বিজ্ঞান ও শিল্পকলার মেলবন্ধন বিটিভি: ​চিহ্নিত দুর্নীতিবাজদের বিচার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্তকরণ ছাড়া বিটিভির আধুনিকায়ন কেবলই অর্থের অপচয়  শিশুর হাসিতে ফিরুক আত্মবিশ্বাস: প্লাস্টিক সার্জারিতে নিখুঁত রূপ পাচ্ছে বিকৃত ক্ষতচিহ্ বিটিভি কর্মীর মৃত্যু, তিন মাসের বেতন বকেয়ার প্রশ্ন—রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কি লাল ফিতার ফাঁদে? তথ্য সচিব মাহবুবা ফারজানার অপসারণ দাবি: বিটিভি বাঁচাও ও সমমনা জোটের কঠোর হুঁশিয়ারি মেধা বনাম আমলাতন্ত্র: বিটিভির ডিজির ক্ষমতা খর্বের নেপথ্যে কী? শিল্পকলা একাডেমিতে মিউজিক্যাল চেয়ার: রেজাউদ্দিন স্টালিনের মেয়াদ শেষ, সংস্কৃতি অঙ্গনে নতুন গুঞ্জন “সাংবাদিকরা বিত্তবান হতে চায় না, চায় নিরাপত্তা ও ন্যায্য বেতন”— জহির উদ্দিন স্বপনের বক্তব্যকে সাধুবাদ, পার্থর দ্রুত পদক্ষেপের অপেক্ষা শিলংয়ে জন্ম, চট্টগ্রামের সঙ্গে পারিবারিক যোগ—যে ব্রিটিশ উদ্ভাবক বদলে দিলেন টাকা তোলার ইতিহাস! ​বিটিভির জন্য বড় দুঃসংবাদ: হাজার কোটি টাকার দুর্নীতিবাজ মনিরুলই হতে চলেছেন প্রধান প্রকৌশলী!
Notice :

টেকনোক্র্যাটসহ ৫ নতুন মুখের আলোচনা, মন্ত্রিসভায় আসতে পারে পরিবর্তন

আমিনুল মনা || সিনিয়র স্টাফ রিপোর্টার

“প্রশাসনে গতি আনতে মন্ত্রিসভা সম্প্রসারণের ইঙ্গিত- ৫ নতুন মুখ আসতে পারে মন্ত্রিপরিষদে, কমতে পারে একাধিক মন্ত্রীর দপ্তরের চাপ”

দেশের প্রশাসনিক কার্যক্রমে আরও গতি আনতে এবং নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন ত্বরান্বিত করতে খুব শিগগিরই মন্ত্রিসভা সম্প্রসারণের পথে হাঁটতে যাচ্ছে সরকার—এমন আভাস মিলেছে প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট একাধিক সূত্রে। একই সঙ্গে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টনের উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

সরকারের উচ্চপর্যায়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমিয়ে কার্যক্রমকে আরও গতিশীল করতেই এ সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে। বিশেষ করে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজের চাপ ও সমন্বয়ের জটিলতা নিরসনে দায়িত্ব পুনর্বিন্যাসকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সূত্রগুলো বলছে, চলতি মাসের মধ্যেই মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত হতে পারেন পাঁচজন নতুন মুখ। আলোচনায় থাকা নামগুলোর মধ্যে রয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য বি এম মোশাররফ হোসেন। এছাড়া টেকনোক্র্যাট কোটায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমানের নামও আলোচনায় রয়েছে।

এদিকে কৃষি ও প্রাণিসম্পদ, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র, জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বিন্যাসের বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট মহল জানিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, রাজনৈতিক ভারসাম্য রক্ষা এবং মাঠপর্যায়ে সরকারের কার্যক্রম আরও কার্যকর করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বড় জয় লাভের পর প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন সরকার গঠিত হয়।