October 24, 2026, 8:04 am
শিরোনাম :
ফেসিয়াল প্লাস্টিক সার্জারি: চিকিৎসা বিজ্ঞান ও শিল্পকলার মেলবন্ধন বিটিভি: ​চিহ্নিত দুর্নীতিবাজদের বিচার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্তকরণ ছাড়া বিটিভির আধুনিকায়ন কেবলই অর্থের অপচয়  শিশুর হাসিতে ফিরুক আত্মবিশ্বাস: প্লাস্টিক সার্জারিতে নিখুঁত রূপ পাচ্ছে বিকৃত ক্ষতচিহ্ বিটিভি কর্মীর মৃত্যু, তিন মাসের বেতন বকেয়ার প্রশ্ন—রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কি লাল ফিতার ফাঁদে? তথ্য সচিব মাহবুবা ফারজানার অপসারণ দাবি: বিটিভি বাঁচাও ও সমমনা জোটের কঠোর হুঁশিয়ারি মেধা বনাম আমলাতন্ত্র: বিটিভির ডিজির ক্ষমতা খর্বের নেপথ্যে কী? শিল্পকলা একাডেমিতে মিউজিক্যাল চেয়ার: রেজাউদ্দিন স্টালিনের মেয়াদ শেষ, সংস্কৃতি অঙ্গনে নতুন গুঞ্জন “সাংবাদিকরা বিত্তবান হতে চায় না, চায় নিরাপত্তা ও ন্যায্য বেতন”— জহির উদ্দিন স্বপনের বক্তব্যকে সাধুবাদ, পার্থর দ্রুত পদক্ষেপের অপেক্ষা শিলংয়ে জন্ম, চট্টগ্রামের সঙ্গে পারিবারিক যোগ—যে ব্রিটিশ উদ্ভাবক বদলে দিলেন টাকা তোলার ইতিহাস! ​বিটিভির জন্য বড় দুঃসংবাদ: হাজার কোটি টাকার দুর্নীতিবাজ মনিরুলই হতে চলেছেন প্রধান প্রকৌশলী!
Notice :

হাওয়াইয়ান গিটার অঙ্গনে অদৃশ্য ডিসটিউনের ছায়া: সুরের মঞ্চে অদৃশ্য আতঙ্ক

লাইবা আনজুম || বিনোদন প্রতিবেদক || আমার টেলিভিশন

হাওয়াইয়ান গিটার অঙ্গনে অদৃশ্য ডিসটিউনের ছায়া: সুরের মঞ্চে অদৃশ্য আতঙ্ক

“সুরের ভেতর অসুর”:

ঈর্ষা, প্রতিহিংসা না মানসিক বিকৃতি—কারা নষ্ট করছে সুরের পবিত্র মঞ্চ?

হাওয়াইয়ান গিটার—একটি যন্ত্র, যার প্রতিটি নোটে মিশে থাকে আবেগ, সৌন্দর্য আর গভীর আত্মিক অনুভব। কিন্তু এই সুরেলা জগতের অন্তরালেই জন্ম নিয়েছে এক অদ্ভুত, অস্বস্তিকর প্রবণতা—গোপনে গিটার ডিসটিউন করে দেওয়া, সাউন্ড সিস্টেমে হস্তক্ষেপ করা, কিংবা প্রতিপক্ষ শিল্পীর পারফরমেন্সকে নষ্ট করার কৌশলী অপচেষ্টা।

এ যেন সুরের মন্দিরে দাঁড়িয়ে সুরকেই হ/ত্যা করার নীরব ষড়যন্ত্র।

ঘটনার পুঞ্জিভবন: বিচ্ছিন্ন নয়, বরং এক ধারাবাহিক সংকট:

পাবনার ঘটনাটি এই সংকটের একটি স্পষ্ট ও সতর্কবার্তা হয়ে আছে। সেখানে এক সিনিয়র শিল্পীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গোপনে গিটার ডিসটিউন করার অভিযোগ ঘুরে বেড়াচ্ছিল। একপর্যায়ে ক্ষুব্ধ জুনিয়ররা নিয়ন্ত্রণ হারিয়ে তাকে শারীরিকভাবে আক্রমণ করে শীতের রাতে রাস্তায় ফেলে রেখে যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে, ওই আচরণের পুনরাবৃত্তি থামেনি। ২০২৩ সালের শিল্পকলার একটি অনুষ্ঠানে একই ধরনের অপকৌশল ধরা পড়লে গিটার অঙ্গনের শিল্পীরাই তাকে সামাজিকভাবে বয়কট করে; অন্য এক ঘটনায় হাতেনাতে ধরা পড়ার পর মা*রধরে*র শিকার হয়ে গুরুতর অপমানের মধ্য দিয়ে রক্ষা পান এবং দুটি দাঁত হারান।

Alliance Française-এর এক পরিবেশনায়ও ঈর্ষা থেকে এক গুণী শিল্পীর গিটার ডিসটিউন এবং সাউন্ড সিস্টেমে হস্তক্ষেপ করে বিব্রতকর পরিস্থিতি তৈরি করা হয়।

সাম্প্রতিক নারায়ণগঞ্জের অনুষ্ঠানে একই চক্রের প্রতিশোধপরায়ণ দ্বন্দ্বে আরেক শিল্পী ডিসটিউন ও সাউন্ড বিভ্রান্তির শিকার হন। এমনকি বহু বছর আগে ঐতিহ্যবাহী বাফা’রএক অনুষ্ঠানে এ ধরনের ঘটনার জেরে অঙ্গনজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল—যা প্রমাণ করে, এটি নতুন কোনো বিচ্ছিন্ন প্রবণতা নয়; বরং দীর্ঘদিন ধরে ছায়ার মতো ঘুরে বেড়ানো একটি সংগঠিত, অসুস্থ মানসিকতার ধারাবাহিক প্রকাশ।

মনস্তাত্ত্বিক বিশ্লেষণ: সমস্যা কোথায়?

এই আচরণকে একক কোনো কারণে ব্যাখ্যা করা যায় না। বরং এটি একাধিক নেতিবাচক প্রবণতার সম্মিলন—

১. ঈর্ষাপরায়ণতা (Jealousy)

অন্যের দক্ষতা, জনপ্রিয়তা বা গ্রহণযোগ্যতা সহ্য করতে না পারা। “সে ভালো বাজায়, তাই তাকে নামাতে হবে”—এই মানসিকতা।

২. জিঘাংসা ও প্রতিহিংসা (Malice & Revenge)

পূর্বের কোনো বিরোধ বা হীনমন্যতা থেকে প্রতিশোধ নেওয়ার প্রবণতা।

৩. মানসিক বিকৃতি (Pathological Behavior)

এটি কখনো কখনো একধরনের আসক্তি বা বিকৃত আনন্দ—অন্যকে ব্যর্থ হতে দেখার মধ্যে তৃপ্তি খোঁজা।

৪. অনৈতিক প্রতিযোগিতা (Toxic Competition)

সংগীতের মতো শিল্পকে প্রতিযোগিতার নোংরা খেলায় নামিয়ে আনা।

প্রতিরোধের পথ: মুখোশ উন্মোচন এখন সময়ের দাবি:

এই “ডিসটিউনার ভাইরাস” প্রতিহত করতে হলে প্রয়োজন সুসংগঠিত পদক্ষেপ। প্রমাণ সাপেক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থায়ীভাবে নিষিদ্ধ করা, সংগঠনভিত্তিক কালো তালিকা তৈরি।

শিল্পীদের ঐক্যবদ্ধ অবস্থান:

ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে একটি সম্মিলিত নৈতিক অবস্থান নেওয়া। “সুরের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কোনো স্থান নেই”—এই বার্তা স্পষ্ট করা

শেষকথা: সুরের লড়াই, সুর দিয়েই জয় করতে হবে:

হাওয়াইয়ান গিটার কেবল একটি যন্ত্র নয়—এটি এক আত্মার ভাষা। সেই ভাষাকে যারা বিকৃত করতে চায়, তারা শিল্পী নয়—তারা সুরের শত্রু।

এখন সময় এসেছে—

শিল্পকে রক্ষা করার, অসুরদের চিহ্নিত করার, এবং সুরের পবিত্রতা ফিরিয়ে আনার।

কারণ, “যেখানে সুর ভাঙে, সেখানে সভ্যতা ভেঙে পড়ে—আর যেখানে সুর বাঁচে, সেখানেই মানবতা জেগে ওঠে।”